ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেড়াতে এসে ছাদ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৬ মার্চ ২০২৩
বেড়াতে এসে ছাদ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি

বগুড়ায় নির্মাণাধীন ভবনের দুইতলার ছাদ থেকে পড়ে ইসলাম উদ্দিন নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বগুড়া সদরের শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসলাম উদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলার পারপুগী গ্রামের সোবহান আলী শেখের ছেলে। তিনি বগুড়ায় তার স্ত্রীর বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঐ বাড়ির ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।

বগুড়া সদরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জালাল উদ্দিন জানান, ইসলাম উদ্দিন তার স্ত্রীর বড় ভাই আবুল কাশেমের বাড়ির দুইতলায় গিয়ে নির্মাণ কাজের তদারকি করছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করলে মাথা ঘুরে দুইতলার ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্বজনরা ইসলাম উদ্দিনকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!