সোমবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ফারিহা একই এলাকার মো. আবছারের মেয়ে।
জানা যায়, ফারিহা দুপুরে খেলার সময় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ফারিহার নিথর দেহ খুঁজে পান। ফারিহাকে উদ্ধার করে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঐ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল রাকিব জানান, হাসপাতালে আনার আগেই ঐ শিশুর মৃত্যু হয়।