ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ২৮ মার্চ ২০২৩
গাজীপুরে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিসমিল্লাহ স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় এখন পাঁচটি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!