সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এর আগে রোববার রাতে তাকে নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলার সুদরপুর ইউনিয়নর মরাপাগলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
র্যাব জানায়, প্রবাসে থাকাকালে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শাহজাহান আলী। এরপর ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করেন তিনি। সম্প্রতি তিনি দেশে এসে ওইসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা আদায় করেছে তিনি।
.png)
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের বলেন, ওই নারীর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শাহজাহান আলীকে আটক করে। এ সময় তার মোবাইলটি জব্দ করা হয়। পরে এ ঘটনায় শাহজাহান আলীর বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।