মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সাব্বির (২২) গুরুতর আহত হয়েছেন।
নিহত আশিক উপজেলার দামিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশিক ও তার মামা সাব্বির বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বানিয়ারসিট এলাকায় যাওয়ার পথে আড়াইপাড়া বাজারের কাছে পৌঁছলে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশিক ও সাব্বির গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আশিকের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাসান তানজিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।