মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া চামাগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৬০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার এসআই জালাল উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।