ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিল্পকারখানায় যাবে ভোলার গ্যাস

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৩১ মার্চ ২০২৩
শিল্পকারখানায় যাবে ভোলার গ্যাস
ফাইল ফটো

জ্বালানি সংকট মোকাবিলায় ভোলার প্রাকৃতিক গ্যাসকে সিএনজিতে (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে দেশের শিল্পকারখানায় সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে গ্যাস বিপণনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে দেওয়া হয়েছে এ দায়িত্ব।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব খান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাপেক্স কর্তৃক ভোলা এলাকার ‘সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড’-এর (এসজিসিএল) উৎপাদিত গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পর প্রাথমিকভাবে পাঁচ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহন-পূর্বক ঢাকার শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড’-এর সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম কত হবে আর ইন্ট্রাকোই-বা কত সেবা মূল্য নেবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়নি এবং কবে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে সে বিষয়েও কিছু জানাননি তিনি।

তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, ভোলা থেকে গ্যাস কম্প্রেসড অবস্থায় সিলিন্ডারে পরিবহন করে ঢাকার আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করবে ইন্ট্রাকো। প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য গ্রাহক পর্যায়ে পড়বে ৪০ থেকে ৫০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!