শুক্রবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই ইফতার বিতরণ করা হয়। পরে জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, রামকানাই হাইস্কুল ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬, ৯৭ ও ৯৮ ব্যাচ বন্ধুদের নিয়ে ‘আমরা বন্ধু’ নামে সংগঠন আছে। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক। ব্যক্তিগতভাবে কেউ কেউ দূরে থাকলেও সবার মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার নেই কোনো অভাব। এরই বহিঃপ্রকাশ এই ইফতার মাহফিল ও মিলন মেলা। ওই সংগঠনে প্রায় সাড়ে ৪শ বন্ধু রয়েছে।
.png)
আয়োজক বন্ধুরা জানান, সংগঠনের মূল উদ্দেশ্য হলো, বন্ধুর বিপদে বন্ধুর পাশে থাকা। পাশাপাশি ‘আমরা বন্ধু’ সংগঠন বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। আজকের ইফতার মহফিলে আমরা এতো বন্ধুদের সাড়া পাবো তা কখনো ভাবিনি। প্রথমে আমরা ভেবেছি ৫০-৬০ জন বন্ধু পাব। কিন্তু আজ দেড় শতাধিক বন্ধুদের পেয়ে আমরা অভিভূত ও মুগ্ধ। আগামীতে বন্ধুদের নিয়ে আরো ভালো কিছু করার চিন্তা আছে।