[ দেশজুড়ে ]
পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে সাজেদুর রহমান নীল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার চাঁদভা হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী সজল হোসেনের ছেলে।
দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, রোববার সকালে সাজেদুর রহমান নীল বাড়ির আঙিনায় খেলা করছিলো। সবার অগোচরে এক সময় সে বাড়ির বাইরে চলে যায়। তাকে দীর্ঘ সময় না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!