ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৩ এপ্রিল ২০২৩
ফেনীতে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী আটক
ফেনীতে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ১ হাজার ৫০ ইয়াবা, ৭৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাখন সূত্রধর (৫৩), ইসমাইল হোসেন ফরিদ (২১)।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে মাদকসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছেন। র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত হওয়া মাত্র ২ ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করেন। পরে গাড়ি তল্লাশি করে ৫টি বস্তায় ৭৩ কেজি গাঁজা ও ১ হাজার ৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

Advertisement

র‌্যাব জানান, মাখন সূত্রধরের (৫৩) বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ১টি, ইসমাইল হোসেন ফরিদের (২১) বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ১টি মামলা মাদক মামলা রয়েছে।

আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছেন।

র‍্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!