ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩ এপ্রিল ২০২৩
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ছবিতে কামাল হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়ার ছেরাজুল হকের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে কামাল হোসেন ঘুম থেকে উঠে একতা বাজারের পাশে বিদ্যুৎ চালিত সেচ মেশিন বন্ধ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কৃষক আব্দুল গণি ধানক্ষেতে গেলে তাকে সেচ মেশিনের পাশে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডাকেন। পরে লোকজন এসে কামাল হোসেনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!