গ্রেফতারকৃতরা হলেন- মো. আল-আমিন (১৯), মেহেদি হাসান রাব্বি (১৯), মিনহাজ মিয়া (১৯), শহিদুল ইসলাম (২০), মনসুর আহমেদ (১৯), আশরাফুল ইসলাম (১৯), নাজমুল হাসান নাহিদ (১৯) ও আদিব আলি সোহান (২০)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় বিডিবি-১০ নামের কিশোর গ্যাংয়ের একটি দল ছিনতাই, চাঁদাবাজি এবং ভাড়ায় মারামারি সংঘাতে জড়ানোর মতো কাজ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। কিশোরদের সংঘবদ্ধ ওই চক্র মাদকসেবন করে ছিনতাই ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করে আসছেন।
.png)
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা গ্যাংপ্রধান আল-আমিনসহ ৮ জনকে গ্রেফতার করেন।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাং সদস্যদের ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।