ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৫ এপ্রিল ২০২৩
কুষ্টিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটারের দামি সার্ভিস তার চুরি করে আসছিল একটি চোর সিন্ডিকেট। পুলিশ এই আন্তঃজেলা তার চুরি সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত বৈদ্যুতিক তার ও চুরির সরঞ্জামসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, চোরদলকে ধরার জন্য পুলিশ নজরদারিতে ছিলো। অবশেষে গেল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বাড়াদী উত্তরপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে হাফিজুর রহমান দিপু, হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আনোয়ারের ছেলে শাহিন, থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার আব্দুস সালামের ছেলে মিনারুল, নতুন বাঁধ এলাকার মৃত বছির সরদারের ছেলে কালাম সরদার (৫০), ইবি থানাধীন মনোহরদিয়া পশ্চিমপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে তুহিন, আমলাপাড়ার সাইদুরের ছেলে সোহাগ, মিলপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার মৃত মান্নানের ছেলে হাসান। কালাম সরদার ছাড়া বাকি ৫ জনই যুবক।

গ্রেফতারকৃত অধিকাংশদের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অস্ত্র এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। চুরির একাধিক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!