বৃহস্পতিবার অধিদফতরের উপ-পরিচালক মো. মোহাম্মদ ফয়েজ উল্লাহ এ জরিমানা করেন।
উপ-পরিচালক মো. মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, নুডলস, চানাচুর ও চায়না গ্রাস তৈরি হচ্ছিল কারাখানাটিতে। শ্রমিকদের হাতে-পায়ে ছিল না মোজা। ব্যবহার হচ্ছিল গ্যালন ভর্তি এক ধরনের কেমিক্যাল, যার কোনো অনুমোদন নেই। এছাড়া ওজনেও দিচ্ছিল কম। বিস্কুটের কৌটার গায়ে ৬০০ গ্রাম লেখা থাকলেও বিস্কুটের ওজন পাওয়া যায় ৫০০ গ্রাম। বাকি ১০০ গ্রাম কাগজের ওজন। এসব অনিয়ম পেয়ে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
.png)