উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে চিনি বিক্রি এবং দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি মিশিয়ে বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপের খুলশী আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঝাউতলা বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় একটি মাংসের দোকানকে ১০ হাজার এবং একই বাজারের অন্য একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা সংরক্ষণ না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।
.png)