রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম।
এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তোতাকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
.png)
৩৮ বছরের তোতা একই উপজেলার ডোমনপুকুর ঠিকাদার পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউনুস আলী।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদে জানা যায়; লালমনিরহাট থেকে গাঁজার চালান নিয়ে শাজাহানপুরে আসছেন তোতা। এমন খবরে সাজাপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই পিকআপ তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ পিকআপচালক তোতাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, তোতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধ মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়া তোতার নামে আগের দুটি মাদক আইনে করা মামলা রয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।