[ দেশজুড়ে ]
বেগুনের চারা দেওয়ার কথা বলে ডেকে এনে খুন
ফাইল ছবি
নেত্রকোণার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে জায়েদ আলী (৪২) নামের ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। রোববার বিকেলে বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বানিয়াপাড়া এলাকার আব্দুস সালামের সঙ্গে প্রথমে ঝগড়া হয়। পরে একপর্যায়ে সালামের ছেলে এমদাদুল এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করলে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান। দুজনের মধ্যে পূর্ব শত্রুতা ছিলো বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসিসহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।
এদিকে পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেগুনের চারা আনতে যাবে বলে বের হন। বিকেলে স্থানীয়দের মাধ্যমে খুনের খবর শুনতে পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!