ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১০ এপ্রিল ২০২৩
কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে গ্রেফতার
ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও যৌন নিপীড়নের অভিযোগে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবক হলেন, মো. লায়ন মিয়া (২২)। তিনি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী (বেজগাতী) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Advertisement

রোববার (৯ এপ্রিল) রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। পরে লায়নকে গ্রেফতার করে সোমবার দুপুরে নেত্রকোণা আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত দুই বছর ধরে একই গ্রামের প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন লায়ন মিয়া। ছাত্রীর বাবা লায়নের পরিবারকে বিষয়টি কয়েকবার জানালেও এতে তারা কর্ণপাত করেনি। স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত ও যৌন নিপীড়ন করার ফলে একপর্যায়ে লেখাপড়া বন্ধ করে দেয় পরিবার।

এ অবস্থায় বাড়িতে থেকেও লায়নের কবল থেকে মুক্তি মিলেনি ওই স্কুলছাত্রীর। এরই মধ্যে গত শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে লায়ন ওই স্কুলছাত্রীকে তাদের ঘর থেকে বের করতে টানা-হেঁচড়া শুরু করেন। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে লায়ন পালিয়ে যান।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন জানান, ওই স্কুলছাত্রীর বাবা মামলা করার পর লায়নকে গ্রেফতার করা  হয়েছে। সোমবার দুপুরে তাকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!