ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১০ এপ্রিল ২০২৩
আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
ফাইল ছবি

আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র ফুঁসে উঠেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। এ নিয়ে হামলা ও ভাঙচুরসহ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার দুপুরে রংপুর মহানগরীর খামারপাড়ায় আগুন নেভানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুর আলম (১৮)। তিনি স্থানীয় বাদল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে খামাড়পাড়ায় তাবলিগ মসজিদের পাশে ফকির চান নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে নুর আলম নামে এক যুবক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিক মাজেদ মিয়া ধাক্কা দেওয়ায় ছাদ থেকে পড়ে যান নূর আলম।

এদিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নূর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পুলিশ তাদের নিবৃত করতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, আগুন নেভানোর জন্য একসঙ্গে অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিল। সেখান থেকে নূর আলম নামে এক যুবক পড়ে গিয়ে মারা গেছেন। তবে কিভাবে ছাদ থেকে পড়েছেন বা কেউ তাকে ধাক্কা দিয়েছেন কিনা তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। 

তিনি আরো জানান, ওই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী হামলা-ভাঙচুর চালিয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিক্ষুদ্ধদের হামলায় দুই পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!