[ দেশজুড়ে ]
রংপুরে সড়কে ঝরল ২ প্রাণ
প্রতীকী ছবি
রংপুরের পীরগঞ্জে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন- উপজেলার মহাদীপুর গ্রামের অটোচালক মোকলেছার রহমান, একই উপজেলার কিশোরগাড়ি গ্রামের রেজাউল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
.png)
বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলাইমান জানান, মঙ্গলবার দুপুরে পাবনা থেকে ছেড়ে আসা মহানগর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস রংপুর আসছিল। ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে পৌছঁলে অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্য এক যাত্রী আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!