ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহ, ওয়াশরুম গিয়ে ফাঁস নিলেন গৃহবধূ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ১৩ এপ্রিল ২০২৩
পারিবারিক কলহ, ওয়াশরুম গিয়ে ফাঁস নিলেন গৃহবধূ
ফাইল ফটো

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার থেকে কামরুন্নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে জালালাবাদ ইউপির ফরাজী পাড়া এলাকার বসতবাড়ির ওয়াশরুমের টিন কেটে তাকে উদ্ধার করা হয়। কামরুন্নাহার উপজেলার জালালাবাদ ইউপির ফরাজী পাড়ার এলাকার মোহাম্মদ ভুট্টোর স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জেরে বুধবার দুপুরে বাড়ির ওয়াসরুমে গিয়ে গলায় ফাঁস দেন কামরুন্নাহার। পরে ওয়াসরুমের টিন কেটে তার স্বামী দেখতে পান কামরুন্নাহারের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!