বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সুব্রত দাশ ওই গ্রামের যশের দাসের ছেলে।
পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।
.png)
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।