ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরগিবোঝাই পিকআপ খালে, কেবিনে আটকে প্রাণ গেল ব্যবসায়ীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১৫ এপ্রিল ২০২৩
মুরগিবোঝাই পিকআপ খালে, কেবিনে আটকে প্রাণ গেল ব্যবসায়ীর
রেকার দিয়ে খাল থেকে তোলা হচ্ছে পিকআপ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগিবোঝাই পিকআপ খালে পড়ে ওমর শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর শেখ শ্রীনগরের মাশুরগাঁও গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগর থেকে মুরগি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওমর। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু খালে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে গাড়ির কেবিনে আটকে পড়েন তিনি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, রেকার দিয়ে খাল থেকে গাড়ি ও ব্যবসায়ী ওমর ফারুককে উদ্ধার করা হয়। তবে সেখানে পিকআপ চালককে পাওয়া যায়নি বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!