সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন।
তিনি জানান, রোববার রাতে ট্রেন দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় একই দিন রাত থেকে আপ ও ডাউন দুই দিকেরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
.png)
প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন প্রায় অর্ধশত যাত্রী।