[ দেশজুড়ে ]
বগুড়ায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
বগুড়ার গাবতলী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আজিজুল বারি আনন্দ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাগবাড়ী কলারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৮ বছর বয়সী আজিজুল বারি আনন্দ গাবতলীর তোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, বাগবাড়ী কলারবাড়ী এলাকায় আনন্দের মোটরসাইকেলে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনন্দকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!