[ দেশজুড়ে ]
৯ বছরের রেকর্ড ভাঙল রাজশাহীর তাপমাত্রা
ফাইল ফটো
রাজশাহীতে নয় বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার দুপুর ৩টায় ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এটি রাজশাহীতে গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে, ২০১৪ সালের ২১ মে ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, রাজশাহীতে চলতি মাসের ৩ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৩ দিন ধরে তাপমাত্রা বাড়ছে। সোমবার ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!