ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গত ৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১৭ এপ্রিল ২০২৩
গত ৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে
ছবি: সংগৃহীত

দেশের বেশ কয়েকটি জেলায় তীব্র দাবদাহ চলছে। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। যা গত ৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, সোমাবার এ উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪২ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, ওই উপজেলায় টানা তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। খুলনা বিভাগ, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনাসহ দেশের ১৬ জেলায় মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

Advertisement

এর আগে, ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তারও আগে ১৯৯৫ সালে এবং ২০০২ সালে দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। গত ৫ বছরের মধ্যে দেশের এই প্রথম ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো ঈশ্বরদীতে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!