আখাউড়ায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি, তেল, বাদাম, দুধ, কিসমিসসহ নানা প্রকার সামগ্রী। সেইসঙ্গে প্রত্যেককে নামাজ আদায় করতে একটি করে জায়নামাজ দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা মো. রুবেল আহমেদ, সহ-সভাপতি মো. সানাউল হক ভূইঁয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম ভূইঁয়া লিটন, দফতর সম্পাদক মো. শরীফুল ইসলাম ও মো. সাইফুল মাস্টার প্রমুখ।
.png)
উপদেষ্টা রুবেল আহমেদ বলেন, এই সংগঠনটি হলো একটি মানবকল্যাণ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় লোকজনের কল্যাণে পাশে থাকার সাধ্যনুযায়ী চেষ্টা করে আসছে। পবিত্র ঈদ উপলক্ষে দক্ষিণ ইউনিয়নের অসহায় গরিব-দুঃখী মানুষের কথা চিন্তা করে তারা যেন অন্যান্য মানুষের মতো ঈদ আনন্দে শামিল হতে পারে সেজন্য সংগঠনের পক্ষ থেকে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।