[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়
বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা- ছবি: ডেইলি বাংলাদেশ
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও তীব্র তাপপ্রবাহ চলছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী সাধারণ মানুষ।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলায় সকালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০-৫০০ মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন বাগানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান হোসাইন।
মাওলানা রায়হান হোসাইন বলেন, এ জেলায় বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। এমনকি তাপমাত্রা দিনদিন বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলাম।
.png)
এদিকে, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নেও ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বাগানে অনুষ্ঠিত নামাজের ইমামতি করেন কাশিয়াবাড়ি দাখিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!