ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২শ’ জনকে ঈদ উপহার দিলো ‘সহায়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২০ এপ্রিল ২০২৩
২শ’ জনকে ঈদ উপহার দিলো ‘সহায়’
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে ‘সহায়’ নামের ফেসবুকভিত্তিক একটি সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ উপহার সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মো. শাহগীর আলম।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি ও সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা।

Advertisement

‘সহায়’ সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক জুয়েলুর রহমান জুয়েল বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোয় এই সংগঠনের মূল কাজ। এই সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু দেওয়া হয়।

ডিসি মো. শাহগীর আলম জানান, জেলা প্রশাসন সব সময় ভালো কাজের পাশে থাকবে। এমন কাজের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ডিসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!