ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, বিকেল পৌনে ৪টার দিকে জিন্দাবাজার জালালাবাদ মার্কেটে জুতার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)