রোববার ভোরে সদরের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
.png)
রোববার বিকেলে আব্দুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে দুই দোকানের পুরোটা ভস্মীভূত হয়নি। এর আগেই আমরা আগুন নিয়ন্ত্রণ করি। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।