মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। এছাড়া আহত মিরাজ গাজীপুরের টঙ্গী এলাকার জালাল মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই মো. ফজলুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী একটি বাস কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ঐ কিশোর নিহত হয়। এ ঘটনায় মিরাজ নামে অটোরিকশা যাত্রী অপর কিশোর আহত হয়। স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
.png)
এসআই ফজলুল হক আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস ও এর চালককে স্থানীয়রা আটক করেছেন। তবে বাসটির হেলপার পালিয়ে গেছেন। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।