ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে মরলো ২ বোন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ২৭ এপ্রিল ২০২৩
নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে মরলো ২ বোন
ফাইল ফটো

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে সূচনা আক্তার ও মৌ আক্তার নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সূচনা আক্তার নড়িয়া উপজেলার নয়ন মাদবরকান্দি গ্রামের শওকত আলী খানের মেয়ে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মৌ আক্তার পোড়াকান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে। তারা সম্পর্কে ফুফাতো বোন।

জানা যায়, দুপুরে নানাবাড়ির পাশে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় তিন শিক্ষার্থী। এ সময় তীর থেকে দেখতে পেয়ে মেঘা আক্তারকে উদ্ধার করে এক ব্যক্তি। তবে সূচনা আক্তার ও মৌ আক্তারকে উদ্ধার করা যায়নি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় একঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্রুত তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!