[ দেশজুড়ে ]
বাড়ির উঠানে পেয়ারা গাছের ডালে ঝুলছিল কৃষকের লাশ
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মো. হেলাল উদ্দিন (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করেন। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালান। এ নিয়ে বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।
.png)
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!