ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল ছোট্ট ইছার মরদেহ 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ২৮ এপ্রিল ২০২৩
বাড়ির পাশের পুকুরে ভাসছিল ছোট্ট ইছার মরদেহ 
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পুকুরে ডুবে ইছা মিয়া নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউপির বড় দাউদপুর (খাঁ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ইছা মিয়া ওই গ্রামের লিমন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ইছা মিয়া। খেলার একপর্যায়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

Advertisement

রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পুকুরে ডুবে শিশু ইছা মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!