ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণ করায় ভাতিজা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ২৮ এপ্রিল ২০২৩
প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণ করায় ভাতিজা গ্রেফতার
ফাইল ছবি

দুবাই প্রবাসী চাচার স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে ভাতিজাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলার পরপরই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ভাতিজা উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চাচা দুবাইয়ে প্রবাসী হওয়ায় চার বছর ধরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করতেন ভাতিজা। ভাতিজার কবল থেকে বাঁচতে সম্প্রতি বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। কিন্তু ২৩ এপ্রিল চাচির বাবার বাড়িতে গিয়েও তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আড়াইহাজার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!