ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ২ ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ৩০ এপ্রিল ২০২৩
রংপুরে ২ ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

ভুয়া পরীক্ষার্থীরা হলেন, কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সেলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বিপুল মিয়া (২২) ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া (২৩)।

Advertisement

জানা যায়, রোববার সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথমদিনে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা শুরুর আগে মাদরাসার গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ইউএনও নাজমুল হক সুমন।

শুরুতে তাদের উভয়ের বয়স বেশি বলে প্রতিয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে প্রবেশ পত্রে তাদের নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে বিপুল মিয়ার ছয় মাসের ও আক্কাস মিয়ার তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও নাজমুল হক সুমন জানান, বিপুল মিয়া চর রহমত দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়। হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!