ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আইসক্রিম নিয়ে ফেরা হলো না ছোট্ট জুনায়েদের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১ মে ২০২৩
আইসক্রিম নিয়ে ফেরা হলো না ছোট্ট জুনায়েদের
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জুনায়েদ নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির পৌরঘোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। 

স্থানীয়রা জানান, আইসক্রিম কিনে নিয়ে ঘরে ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি জুনায়েদকে ধাক্কা দেয়। এতে  গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!