[ দেশজুড়ে ]
দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের কেশবপুর উপজেলার চুকনগর সড়কের বুজতলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ারদার, তার ছেলে মোস্তাইন, একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা।
কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম জানান, রাতে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়। নিহতদের মরদেহ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে রোগীর স্বজনদের শোকের মাতম চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!