ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হত্যা মামলা আসামির কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২ মে ২০২৩
মেহেরপুরে হত্যা মামলা আসামির কারাদণ্ড
মেহেরপুরে হত্যা মামলা আসামির কারাদণ্ড -ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর গাংনী উপজেলার মাংস বিক্রেতা সুমন হত্যা মামলায় আব্দুল আওয়ালকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত আব্দুল আওয়াল উপজেলার কাজীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকার আবুল কাসেম ওরফে খুশি মন্ডলের ছেলে।

Advertisement

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুন দুপুর আড়াইটার দিকে নিহত সুমন ব্যবসায়ী কাজ শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আব্দুল আওয়াল তাকে দাঁড়াতে বলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ের ওপর আঘাত করেন আওয়াল। এতে গুরুতর আহত হন সুমন। পরে তাকে দ্রুত হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারি অফিসার গাংনী থানার এসআই মুক্তার আলী দীর্ঘ তদন্ত করার পর আদালতে চার্জশিট জমা দেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী দেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!