[ দেশজুড়ে ]
সেফটি ট্যাংকে প্রাণ গেল ২ শ্রমিকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
খুলনায় সেফটি ট্যাংকে মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. নাজির সরদার (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে।
শনিবার বিকেলে নগরীর খালিশপুর লাল হাসপাতাল এলাকার একটি বাড়ির সেফটি ট্যাংকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নাজির ও সাদ্দাম নামে দুই শ্রমিক খালিশপুর লাল হাসপাতালের পাশে ১৯ নম্বর রোডের একটি বাড়িতে কাজে আসেন। তারা দুপুরের দিকে সেফটি ট্যাংকের মধ্যে নামেন। সেখানকার বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী খালিশপুর থানায় খবর দেয়। পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
.png)
খালিশপুর থানার ওসি মনির উল গিয়াস বলেন, খালিশপুর লাল হাসপাতালের পাশে একটি বাড়িতে সেফটি ট্যাংকির সাটারিংয়ের তক্তা খুলতে গিয়ে মারা যান দুই শ্রমিক। তাদের মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!