ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেস্টুরেন্টে ঢুকে প্রেমিককে কোপালো প্রেমিকার বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৭ মে ২০২৩
রেস্টুরেন্টে ঢুকে প্রেমিককে কোপালো প্রেমিকার বাবা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর অভিযোগ উঠেছে তার প্রেমিকা সাইমা চৌধুরীর বাবা শেখ ফরিদের বিরুদ্ধে। আহত ওই পরীক্ষার্থী বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার দুপুরে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

আহত তামিম পৌরসভার মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। সে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

Advertisement

আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। ইংরেজি দ্বিতীয় বিষয় পরীক্ষা শেষে দুজনেই রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে ছুরি দিয়ে তামিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করান।

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, আহত তামিম থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!