[ দেশজুড়ে ]
নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা
নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রশাসনের যৌথ পরিচালনায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিকককে ২ লাখ টাকা, তানিয়া প্লাস্টিকককে ২ লাখ টাকা, এমকে প্রিন্টিংকে ৭৫ হাজার টাকা এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।
.png)
বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১১ এর একটি দল।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!