বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবিদা আক্তার একই গ্রামের রাজিব হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে আবিদা ঘরের সামনের উঠনে খেলা করছিল। তার মা লিপি বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় শিশুটি। পরে স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আবিদাকে খালের পানিতে ভাসতে দেখতে পান তারা। আবিদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, পরিবারের সবার অজান্তে খালে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে এ বিষয় থানায় কোনো অভিযোগ আসেনি।