[ দেশজুড়ে ]
নানাবাড়ি থেকে আনা লিচুর বিচি গলায় আটকে নিথর শিশু
ছবিতে মো. জুনায়েদ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নানাবাড়ি থেকে আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে মো. জুনায়েদ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. জুনায়েদ একই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু নিজে নিজে বাকল পরিষ্কার করে খাচ্ছিল জুনায়েদ। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে জুনায়েদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!