ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপড় ধোয়ায় ব্যস্ত মা, ডুবে নিথর শিশু ফারিয়া

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১২ এপ্রিল ২০২৩
কাপড় ধোয়ায় ব্যস্ত মা, ডুবে নিথর শিশু ফারিয়া
প্রতীকী ছবি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ফারিয়া ওই এলাকার মো. আরিফের মেয়ে।

জানা যায়, বুধবার সকালের দিকে শিশু ফারিয়াকে পাশে রেখে পুকুর ঘাটে বসে কাপড় পরিষ্কার করছিলেন তার মা। হঠাৎ করেই ফারিয়াকে আর দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। এরপর পুকুরে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!