ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ফতেহআলী বাজারে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ১৪ মে ২০২৩
বগুড়ায় ফতেহআলী বাজারে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার দুপুরে শহরের ফতেহআলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানে ফতেহআলী বাজারের চার প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে শহরের চুড়িপট্টিতেও অভিযান চালানো হয়। সেখানকার ব্যবসায়ীদের বৈধ আমদানিকারকের স্টিকার যুক্ত করে পণ্য বিক্রি করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে নকল পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় সচেতনতার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!