ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনের বাড়ি থেকে ফেরার পথে নিথর বৃদ্ধ হানিফ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৪ মে ২০২৩
বোনের বাড়ি থেকে ফেরার পথে নিথর বৃদ্ধ হানিফ
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় পথের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে মো. হানিফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। বৃদ্ধ হানিফ লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত শনিবার সকালে মো. হানিফ বদরপুর ইউনিয়নের হাজিরহাট এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যান। রোববার বিকেলে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা মো. হানিফকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, রাস্তার ওপর হঠাৎ পড়ে গিয়ে ঐ বৃদ্ধ মারা যান। তার মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বৃদ্ধ ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!