নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫) ও জয়নগর গ্রামের মৃত মের আলীর ছেলে আবুল হোসেন।
আহতরা হলেন, ইমন ইয়াছির শুকুর আলীসহ কমপক্ষে ১৫ জন।
.png)
পাটকেলঘাট থানার ওসি শেখ মাহমুদ জানান, শরীয়তপুর থেকে ধান কেটে বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় পিকআপটি সাতক্ষীরার কুমিরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে দুইজন মারা যান। বর্তমানে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।